নাটোরে পুলিশ পরিদর্শকের বদলিজনিত বিদায় সংবর্ধনা
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি-বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নাটোরে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম এর সভাপতিত্বে জনাব মোঃ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বদলিজনিত বিদায় সংবর্ধনা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার, নাটোর তার বক্তব্যে বদলি জনিত কর্মকর্তাকে নতুন কর্মস্থলের সাফল্য কামনা করেন এবং বিদায়ী কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও সৌজন্য উপহার প্রদান করেন।
এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, (সিংড়া সার্কেল) জনাব সনজয় কুমার সরকার, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার জনাব মোঃ রহুল আমিন লাবু সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































